ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৪

খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙামাটিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাত দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থরা। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ইন্ডেজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে প্রধান ফটকে (ডেইরি গেইট) গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন।

বিকাল ৪টা ২০ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে সড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হলেও অবরোধ চলাকালে জরুরি পরিষেবার গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে– পার্বত্য চট্টগ্রাম থেকে অবিলম্বে সেখান থেকে সেনাশাসন প্রত্যাহার করতে হবে; সেটেলার বাঙালিদের পুনর্বাসন বন্ধ করতে হবে; অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে; সাম্প্রদায়িক হামলাকারী, উসকানিদাতা, অগ্নিসংযোগকারী, লুণ্ঠনকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে; আদিবাসী হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

অবরোধ চলাকালে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইসস্টিটিউটের ৫১ ব্যাচের শিক্ষার্থী অং সিং বলেন, ‘পাহাড়ে গতকাল হামলার প্রতিবাদে আজ রাঙামাটিতে মিছিল বের করলে সেখানেও হামলা হয়েছে। আদিবাসীদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদে মাইকের মাধ্যমে বলা হয়, আজ জুমার নামাজের পর আদিবাসীদের ওপর হামলা হবে। পাহাড়ে বাঙালি কর্তৃক যেসব দাঙ্গা হচ্ছে সেখানে সেনাবাহিনী সরাসরি সংযুক্ত বলে আমি মনে করি। পাহাড়ে নিহত-আহদের ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবিতে আমরা আজকের কর্মসূচি পালন করছি।’

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী ইগিমি চাকমা বলেন, ‘আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির দিঘীনালায় অগ্নিসংযোগ, নির্বিচারে গণহত্যা এবং রাঙামাটিতে মিছিলকারীদের ওপর হামলা করা হয়েছে। আমাদের ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর সুষ্ঠু বিচারের দাবিতে আজকে বিক্ষোভ মিছিল শেষ সড়ক অবরোধ করেছি।’

/এমএএ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী