কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিশোরগঞ্জে গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬

কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া শাহ আলম (২৬) নামে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাত পৌনে ১টার দিকে শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের কোম্পানি কমান্ডার আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করে। কিশোরগঞ্জে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সে সাজাপ্রাপ্ত আসামি।

শাহ আলম কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনের সময় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহ আলম। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়। কোটাবিরোধী আন্দোলন চলাকালে তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী