জামালপুরে আইএইচটি শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

জামালপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৯

জামালপুরের ইসলামপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি (আইএইচটি) তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আইএইচটির শিক্ষক শাহ মো. মোখলেছুর রহমানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়ে গত মে মাসে সপ্তাহব্যাপী আন্দোলন করেন শিক্ষার্থীরা। পরে ঘটনার তদন্ত টিম গঠন করায় বিচারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেন তারা। শুক্রবার ওই ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর জেলার আব্দুস সাত্তারের ছেলে সাহারুল (২৪); শেরপুর জেলার মুন্সির চর গ্রামের মোবারক হোসেনের ছেলে মো. রনি (২৩), কিশোরগঞ্জ জেলার কিশোরগঞ্জ গ্রামের জমশেদ আলমের ছেলে মোহাম্মদ ভান্ডারী (২২), শেরপুর জেলার কবিরাজপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে নবীন (২১), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চরপাডড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ মিয়া (১৯) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা গ্রামের চান মিয়ার ছেলে রাকিব (২১) গুরুতর আহত হন। তারা সবাই তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

এ ব্যাপারে ইসলামপুর থানার ওসি সমন তালুকদার জানান, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে