উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১

উপাচার্য নিয়োগের দাবিতে তৃতীয় দিনের মতো রবিবারও আন্দোলনে নেমেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা৷ উপাচার্য নিয়োগে দীর্ঘসূত্রতার প্রতিবাদে শুক্রবার বিকালে এবং শনিবার সকালেও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন ইবি শিক্ষার্থীরা।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে ক্যাম্পাসের বটতলার প্রাঙ্গণে সমবেত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবন, প্রতিটি আবাসিক হল, বিভিন্ন ফ্যাকাল্টি ও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন তারা৷

এ সময় শিক্ষার্থীদের হাতে ‘সংস্কারমনা ভিসি চাই’; ‘বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই’; ‘সৎ ও সাহসী ভিসি চাই’; ‘ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই’; ‘ক্লিন ইমেজের ভিসি চাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, নাহিদ হাসান, তানভীর মণ্ডল, সায়েম আহমেদসহ কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের আজ রাস্তায় আন্দোলনে না থেকে পড়ার টেবিলে থাকার কথা। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়ে ক্লাস-পরীক্ষা চালু হলেও ইবি এখনও পিছিয়ে রয়েছে। আমরা বারবার আহ্বান জানানোর পরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। ভিসি না থাকায় ক্লাস-পরীক্ষা চালু করা যাচ্ছে না। অতিসত্বর ভিসি নিয়োগ দেওয়া না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ৮ আগস্ট একযোগে পদত্যাগ করেন ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলেও ইবিতে না হওয়ায় ভিসি নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

/এমএএ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী