ভ্রমণ শেষে ফেরার পথে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ফরিদপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৬আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৬

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণ শেষে বাড়িতে ফিরছিলেন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলমুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এমএ নোমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে এবং উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উৎস মোল্লা তার বন্ধু তিতাস শেখকে নিয়ে কুয়াকাটা সমুদ্রসৈকত ভ্রমণে গিয়েছিল। ভ্রমণ শেষে নিজ বাড়ি ফেরার পথে নগরকান্দার কান্দি এলাকায় নড়াইলমুখী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে গিয়ে দুজনেই ঘটনাস্থলে নিহত হন।

এসআই নোমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের