রাঙামাটিতে বৌদ্ধ বিহার ভাঙচুর: পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিবাদ

রাঙামাটি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২২

রাঙামাটি বৌদ্ধ বিহারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ পাঁচ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ। মঙ্গলবার সকালে শহরের বনরূপা এলাকার মৈত্রী বৌদ্ধ বিহারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের সভাপতি শ্রদ্ধালংকার মহাথের। এ সময় উপস্থিত ছিলেন– ভদন্ত পুণ্য জ্যোতি মহাথের, শীলানন্দ মাহাথের, মৈত্রী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণচন্দ্র দেওয়ান, সহ-সভাপতি উদয়ন চাকমা প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত ২০ তারিখ হঠাৎ কিছু লোক বিহারে প্রবেশ করে হামলা চালায়। এতে বিহারের পবিত্র বুদ্ধমূর্তি ভাঙচুর করে এবং বিহারের থাকা দানবাক্স নিয়ে যায়।

‘বাংলাদেশের মতো স্বাধীন, সার্বভৌম ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে অন্য ধর্মের প্রতি এ ধরনের চরম অবমাননার ঘটনায় পার্বত্য ভিক্ষু সংঘ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এই ধরনের ঘটনা স্বাধীনভাবে ধর্ম পালনে বড় অন্তরায়। আমরা এসব সাম্প্রদায়িক মদতপুষ্ট দুর্বৃত্ত ও দৃষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তারা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এটা প্রথম সাম্প্রদায়িক সহিংস ঘটনা নয়। ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর ও নানাভাবে হামলাসহ বারবার এ ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটছে। এর পেছনে অন্যতম কারণ বিচারহীনতা ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ। এর আগে পাহাড়ে সংঘটিত সাম্প্রদায়িক ঘটনার কোনোটারই সুষ্ঠু বিচার হয়েছে– এমন কোনও নজির নেই।’

বক্তারা অন্তর্বর্তী সরকারকে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ, খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলার ঘটনায় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা, ধর্ম, সামাজিক, সাংস্কৃতিক সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন এবং পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি ১৯৯৭-এর আলোকে পার্বত্য চট্টগ্রামে গণতন্ত্রায়ন নিশ্চিত করার দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম