ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে আলমগীর মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের নাগরবাড়িতে এই ঘটনা ঘটে।

মৃত আলমগীর ওই গ্রামের আমীর আলীর ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে গিয়েছিলেন। সে সময় ঝড়ের সঙ্গে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। আকস্মিক বজ্রপাতে আলমগীর জমিতেই লুটিয়ে পড়ে আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন,  ‘বজ্রাঘাতে কৃষকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম