ইজিবাইকে বাসচাপায় কলেজশিক্ষার্থী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২

গোপালগঞ্জে ইজিবাইকে বাসের চাপায় রেজওয়ান সরদার ২৫ নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইক চালক। মঙ্গলবার রাতে বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজওয়ান সদর উপজেলার বিজয়পাশা গ্রামের মাসুদ সরদারের ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোটালীপাড়া স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রেজওয়ান নামে ইজিবাইকের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই রেজওয়ান নামের ছেলেটির মৃত্যু হয়। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের