নাজিরপুরে সমকাল প্রতিনিধিকে হত্যার হুমকি

পিরোজপুর প্রতিনিধি
১৪ মার্চ ২০১৬, ১০:০২আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:০২

হুমকি

সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের নাজিরপুর প্রতিনিধি ফিরোজ মাহামুদকে  হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি রবিবার নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ফিরোজ মাহমুদ জানান, শনিবার রাত ৮টা ৩৯ মিনিটে তার মুঠোফোনে ০১৭১৩-০৪৩১৭৬ নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। এসময় হুমকিদাতা নিজেকে বাহার তালুকদারের ছেলে গোলাম মোরশেদ চন্দন বলে পরিচয় দেন।

সাংবাদিক ফিরোজ মাহমুদ জানান, গত বছরের ১০ ডিসেম্বর দৈনিক সমকালে ‘নাজিরপুরে মুক্তিযোদ্ধার জমি দখল করেছে প্রভাবশালীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ খবর প্রকাশের পর স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের হস্তক্ষেপে ওই মুক্তিযোদ্ধার বেদখল হওয়া জমি উদ্ধার হয়।

তিনি বলেন, ওই জমি দখলকারীদের আত্মীয় পরিচয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। মুঠোফোনে হুমকি দেওয়ার কথোপকথন তার কাছে রেকর্ড করা আছে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সমকাল প্রতিনিধিকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি থানায় জিডি করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী