গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ কারখানায় ছুটি

গাজীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১২:৫৯আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৩:০৬

চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল এবং পুরুষ শ্রমিক নিয়োগের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগরা এলাকায় তারা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিশৃঙ্খলা এড়াতে আশপাশের ১০টি কারখানা আজকের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জানা গছে, ইন্টারলিং, টেকনো ফাইভার লিমিটেড, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন এবং বেলমন্ডসহ আশপাশের ১০টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

আন্দোলনরত শ্রমিকরা অভিযোগ করে বলেন, ‘প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত বেশির ভাগ কারখানায় শ্রমিক নিয়োগ হয়ে থাকে। বর্তমান সময়ে কারখানাগুলোর গেটে শ্রমিক নিয়োগ বন্ধের নোটিশ টানিয়েছে কর্তৃপক্ষ। পুরুষ শ্রমিকরা চাকরির জন্য কারখানার সামনে ভিড় করলেও গোপনে বিভিন্ন কৌশল অবলম্বন করে কর্তৃপক্ষ নারী শ্রমিকদের নিয়োগ দিচ্ছে।

‘মালিকপক্ষ পুরুষ শ্রমিকদের বিরুদ্ধে কারখানার অভ্যন্তরে বিভিন্ন দাবি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে থাকেন। তাই কর্তৃপক্ষ তাদের নিয়োগ দিচ্ছে না এবং তাদের অনীহা রয়েছে। আবার অনেক কারখানায় নারী শ্রমিকদেরও ছাঁটাই করা হচ্ছে। তারাও আমাদের সঙ্গে বিক্ষোভ করছেন।’

বুধবার সকাল থেকে ভোগড়া এলাকার শ্রমিকরা চাকরির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তারা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেওয়ার জন্য কারখানার গেটে গিয়ে আহ্বান জানান। এ সময় অন্য শ্রমিকরা না আসলে বিক্ষোভকারীরা কারখানায় ইট-পাটকেল ছোড়া শুরু করেন। ভাঙচুর ও বিশৃঙ্খলা এড়াতে আশপাশের সবগুলো কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। কিছু শ্রমিক বিক্ষোভে যোগ দিলেও বেশির ভাগই বাসায় চলে যান।

গাজীপুর শিল্পপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শহিদুল ইসলাম বলেন, ‘চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল এবং পুরুষ শ্রমিকদের নিয়োগসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভের পর অবরোধ সৃষ্টি করেছেন। শিল্পপুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে।’

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি