শিবচরে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় চালক নিহত

মাদারীপুর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৪, ১৬:২৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৬:২৬

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে দুটি বাস ধাক্কা দিলে এমদাদ হোসেন (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন।

শিবচর হাইওয়ে থানায় সার্জেন্ট আশিকুজ্জামান জানান, বুধবার দুপুরে এক্সপ্রেসওয়ের সূর্যনগর যাত্রী ছাউনির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত এমদাদ হোসেন বাগেরহাটের শরণখোলা উপজেলার বাসিন্দা।

শিবচর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সূর্যনগর যাত্রীছাউনির সামনে কাভার্ডভ্যানটি রেখে দাঁড়িয়ে আরেক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন চালক এমদাদ হোসেন। ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটি বাস হঠাৎ করে কাভার্ডভ্যানটির পেছনে দাঁড়ায়। সে সময় পেছন থেকে আরেকটি বাস নড়াইল এক্সপ্রেসকে সজোরে ধাক্কা দিলে সেটি সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক এমদাদ হোসেনের ওপরে উঠে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এমদাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাস দুটি দুমড়ে-মুচড়ে গেলে দুই বাসের আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শিবচর হাইওয়ে থানায় সার্জেন্ট বলেন, ‘আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহটিও সেখানে নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান