সব বিভাজন দূর করে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে: জোনায়েদ সাকি

গাজীপুর প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৪, ১৮:৪১আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১৮:৪১

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সব বিভাজন দূর করে সব জাতিসম্প্রদায়ের মানুষ তথা ধর্ম-বর্ণ-লিঙ্গভেদে এই রাষ্ট্র পার্থক্য করবে না, বৈষম্য করবে না। বাংলাদেশ রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে, সবাই বাংলাদেশের নাগরিক। এই ভিত্তি ধরে জনগণের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যেভাবে লুটপাট, দুর্নীতি ও দুঃশাসন, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ৫৩ বছরে বাংলাদেশ চলেছে; সেভাবে আর চলতে দেওয়া হবে না।’

শুক্রবার (৪ অক্টোবর) গণসংহতি আন্দোলন গাজীপুর জেলা আয়োজিত ’২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণসভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জোনায়েদ সাকি আরও বলেন, ‘শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই শহীদদের সংগ্রামী আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না।

‘ফ্যাসিবাদী হাসিনাকে বাংলাদেশের জনগণ উচ্ছেদ করেছে, কিন্তু রাষ্ট্রের ছত্রে ছত্রে ফ্যাসিতন্ত্র বিদ্যমান রয়েছে। ওই পুরনো রাষ্ট্র সংস্কার ও রূপান্তরের সংগ্রামই আমাদের করতে হবে। এই গণঅভ্যুত্থানের বড় অর্জন আওয়ামী ফ্যাসিতন্ত্রকে হারানো।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী শিল্পকারখানায় ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘গাজীপুরসহ দেশের বিভিন্ন জায়গায় গার্মেন্টসে যে আন্দোলন এবং গোলমেলে পরিস্থিতি চলছে, সবখানে জরুরি ভিত্তিতে শৃঙ্খলা আনতে হবে। নিয়মতান্ত্রিকভাবে দাবি-দাওয়া তুলতে হবে। গার্মেন্টস নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। শ্রমিকরা যাতে সেই ষড়যন্ত্র বুঝে তা নস্যাৎ করে দিতে পারেন সে বিষয়েও শক্ত অবস্থান গ্রহণ করতে হবে।’

গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক আমজাদ হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়।

স্মরণ সভাটি সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্য লিটন হোসেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন– গাজীপুর জেলা কমিটির সংগঠক ফজলুল হক ফারুক।

/এমএএ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী