জামালপুরে ১৮৯ মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা

জামালপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৪, ১০:৩১আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:৩১

জামালপুর জেলায় এবার ১৮৯টি মন্দিরের মণ্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন পূজার মণ্ডপগুলোতে চলছে রঙতুলির আঁচড়। বুধবার (৯ অক্টোবর) পালিত হবে মহাষষ্ঠী। তাই সব মণ্ডপে প্রতিমা কারিগরদের কর্মব্যস্ততা দেখা যাচ্ছে।

জামালপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় জানান, জামালপুর পৌর শহরে ২০টিসহ সদর উপজেলায় ৪৬টি, মাদারগঞ্জ উপজেলায় ২৮টি, বকশীগঞ্জ উপজেলায় ১২টি, দেওয়ানগঞ্জ উপজেলায় ২৩টি, ইসলামপুর উপজেলায় ১৫টি, মেলান্দহ উপজেলায় ২১টি, সরিষাবাড়ী উপজেলায় ৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

দুর্গাপুজা উপলক্ষে ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এ বিষয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম রানু ও সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় বলেন, ‘এ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি শেষ পর্যন্ত ভালো থাকবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘প্রতিটি পূজার মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে। অরাজকতা বা নাশকতার কোনও সুযোগ নেই।’

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, ‘হিন্দু ধর্মালম্বীদের পাশাপাশি সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিসহ ছাত্র-জনতাকে অন্তর্ভুক্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা পর্যবেক্ষণ করছে।’

/এমএএ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী