গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর করলো বিএসএফ

কুমিল্লা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১০:২৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২:০৪

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কামাল হোসেনের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার সীমান্ত দিয়ে ওই যুবকের মরদেহ হস্তান্তর করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে ভারতের অভ্যন্তরে কামাল হোসেন (৩২) বিএসএফের গুলিতে নিহত হন। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহত কামাল সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। বিএসএফের গুলিতে সেখানে তিনি নিহত হন। পরে বিএসএফ সদস্যরা একটি অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ নিয়ে যান। কামাল বিভিন্ন স্থানে পিঁপড়ার বাসা ভেঙে ডিম বিক্রি করতেন বলে জানায় স্থানীয়রা।

নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্পের পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের মরদেহ তুলে নিয়ে যায়। মঙ্গলবার রাতে লাশ ফেরত দেয়।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক বলেন, ‘এ ঘটনার পর বিএসএফ লাশ নিয়ে যায়। পরে মঙ্গলবার মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়। তখন দুই দেশের আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী