পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৪, ১৪:২০আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:২০

রাজশাহীর মোহনপুর উপজেলায় পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে কেশরহাট পৌরসভার মগরাবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। 

উদ্ধার হওয়া আওয়ামী লীগ কর্মীর নাম শাহাবুল ইসলাম (৪২)। তিনি পৌর এলাকার মোল্লাপুকুর গোপাইল গ্রামের মৃত জেহের আলী ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। মৃত শাহাব মাছের ব্যবসা করতেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আবদুল হান্নান জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন শাহাবুল ইসলাম। সারাদিন বাড়িতে না গেলে তার পরিবারের সদস্যরা খোঁজখবর নিতে শুরু করেন। বুধবার (৯ অক্টোবর) সকালে স্থানীয় এক কৃষকের জমিতে শাহাবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর দিলে পুলিশ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। তার মুখেও কীটনাশক পানের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, শাহাব কীটনাশক পান করেছিলেন। এ ঘটনার তদন্ত এবং থানায় মামলা দায়ের করা হবে। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ