আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি: দুই ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২৪, ১৫:৩৭ আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৫:৩৭

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনই পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

গ্রেফতার দুজন হলেন– উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামের নুরুল আবসারের দুই ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও আক্তারুজ্জামান শাকিল (২৪)।

স্থানীয়রা জানান, সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ। তার ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড। এই দুই ভাইয়ের ভয়ে এলাকায় তটস্থ থাকতেন লোকজন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবারসহ নানান অভিযোগ রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করেন আক্তারুজ্জামান শাকিল। এ বিষয়ে একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। এ ছাড়া তার বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়িবহরে হামলা-ভাঙচুর মামলার আসামি। ওই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় মাদকের কারবারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে