‘দানা’ থেকে একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা রক্ষায় ব্যস্ত জেলেরা

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৪, ২১:৫৬আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ২১:৫৬

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘দানা’। এর প্রভাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার সঙ্গে নদীর পানির উচ্চতাও বাড়তে শুরু করেছে। তাই ঝড়ে নৌকার যেন ক্ষতি না হয় সেজন্য পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম নৌকা রক্ষায় ব্যস্ত রয়েছেন উপকূলের বাসিন্দারা।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া এলাকার খোলপেটুয়া নদীর তীরে বসাবাস করেন শাহাদাৎ ও ফরিদা দম্পতি। মাছ শিকারের মাধ্যমে তাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা। ঝড়ের কবল থেকে রক্ষা করতে বিকালে স্বামী-স্ত্রী মিলে নৌকাটি নদীর বেড়িবাঁধের পাশে কাত করে বেঁধে রাখছিলেন।

মৎস্যজীবী শাহাদাৎ গাজী বলেন, ‘ঝড় আসতেছে শুনেছি। তাই আমাদের আয়ের উৎস একমাত্র এই নৌকাটি ডাঙায় বেঁধে রাখছি। যাতে নৌকাটি নদীতে ডুবে না যায়, ঝড়ে ক্ষতি না হয়।’

শুধু শাহাদাৎ-ফরিদা দম্পতির মতো উপকূলীয় অঞ্চলের নদী তীরবর্তী ভুরি গোয়ালিনী, কৈখালী, গাবুরা ও পদ্মপুকুরসহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা তাদের নৌকা ডাঙায় তুলে রাখছেন বিপদ এড়ানোর জন্য।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান