মাগুরায় সেতুর রেলিং ভেঙে পড়ায় যান চলাচলে ব্যাঘাত

মাগুরা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ১৯:৫০আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৯:৫০

ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরার নবগঙ্গা নদীর সেতুর রেলিং ভেঙে এবং সড়কের মাটি ধসে যাওয়ায় যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পাশে থাকা বিদ্যুতের একটি পিলার হেলে যায়। শহরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ঘটনার পরপরই বিদ্যুৎ বিভাগ ক্ষতিগ্রস্ত পিলার সারিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, ‘সকালে হঠাৎ করে সড়কের মাটি ধসে যাওয়ায় এ ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর স্লুইচ গেটের প্রতিরক্ষা দেয়ালের নিচে মাটি ধসে পড়ায় সড়কের যান চলাচল বিঘ্নিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিরক্ষা দেয়ালের পাশ দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হওয়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁশ, জিওব্যাগ ফেলে ভাঙনের মুখে পড়া স্থান সংস্কার করা হচ্ছে।’

মাগুরা ওজোপাডিকো বিভাগের উপসহকারী প্রকৌশলী জুয়েল রানা বলেন, ‘নবগঙ্গা নদীর ওপর দিয়ে নদীপাড়ের দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। গোড়ায় পানি জমায় বিদ্যুতের খুঁটি হেলে পড়েছে। পরে দ্রুত মেরামত করে নদীপাড়ের দুই এলাকার মাঝে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম