ফুটবলের ভেতর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ১৭:৩১আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৭:৩১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে থাকা দুই কেজি ১০০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ইউনিট।

শনিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌর এলাকার হেলিপ্যাড সংলগ্ন সরমংলা গ্রামের জামাল উদ্দিন নামে এক ব্যক্তির পরিত্যক্ত জমি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাব রবিবার (২৭ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যে জানা যায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে। সংবাদ পাওয়ার পর র‌্যাব ওই এলাকায় নজরদারি বাড়াতে থাকে। মাদক কারবারিরা র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে একটি ফুটবল ফেলে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে কেটে ভেতরে বিশেষ কায়দায় রাখা দুই কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধার হেরোইন গোদাগাড়ী থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

/এমএএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম