ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের চেয়ারম্যান ডা. আবু সাঈদ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৪আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২০:৪৪

বেসরকারি ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার দুপুরে কার্যালয় থেকে বের হওয়ার সময় র‌্যাব-৯-এর সদস্যরা তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের কাছে তুলে দেয়। অভিযানের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরাও উপস্থিত ছিলেন। পুলিশ তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

ডা. আবু সাঈদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। গত ২৬ জুন সর্বশেষ ঘোষিত জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি এ পদ লাভ করেন। এর আগে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আবু সাঈদ জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ও জেলা শাখার সভাপতি। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিএমএ’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সুশাসনের জন্য নাগরিক-সুজনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি। আবু সাঈদ এর বাইরেও জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতি সংগঠনের সঙ্গে জড়িত।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলার আসামি আবু সাঈদ। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রবিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ