পুলিশ লাইনসে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ২১:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ২১:৪২

কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি কুমিল্লার সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি ছিলেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লার বাগিচাগাঁও এলাকা থেকে গ্রেফতার করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতার ওই আওয়ামী লীগ নেতার নাম হাসমত উল্লাহ হাসু। তিনি সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।’

সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী