ভোলায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর জেলেদের হামলা, একজন আটক

ভোলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১১:৪৫আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১২:২১

মা ইলিশ রক্ষায় অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানসহ পুলিশের ওপর জেলেরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলাল ও একজন কনস্টেবল আহত হয়েছেন। আটক করা হয়েছে এক জেলেকে।

রবিবার সন্ধ্যায় তেতুলিয়া নদীতে অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ‘তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় দুটি নৌকায় ২০-২৫ জন জেলেকে ইলিশ ধরতে দেখা যায়। তিন পুলিশ সদস্য এবং নিরস্ত্র পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীসহ তাদের ধরতে গেলে আমাদের ওপর আক্রমণ করে। আক্রমণে এএসআই হেলালের কাঁধে বৈঠার আঘাত করা হয় এবং একজন কনস্টেবলের আঙুল ফেটে যায়। হামলাকারীদের তাড়া করে দুটি নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং বেশির ভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর গঙ্গাপুর ইউনিয়নের বেড়ীর মাথা নামে মাছঘাট ও নয়নের খাল মাছঘাট এলাকায় প্রকাশ্যে মা ইলিশ বিক্রি হচ্ছে। প্রশাসনের কঠোর অভিযানেও বন্দ হচ্ছে না ইলিশ শিকার।

/এমএএ/
সম্পর্কিত
ইলিশ গেছে বেড়াতে, ফিরবে কবে?
ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞা, উল্টো কমেছে ৭১ হাজার মেট্রিক টন
‘ধারদেনা আর কিস্তির ভয়ে পালিয়ে থাকতে হয়, এটাই আমাদের জীবন’
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের