ছিনতাইকারীদের ছুরির আঘাতে পোশাকশ্রমিক নিহত, আটক ২

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ১৪:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৪:২৪

গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ছুরির আঘাতে পোশাকশ্রমিক জাফর উল্লাহ (৪২) নিহত হয়েছেন। এলাকাবাসী ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য জানিয়েছে।

নিহত জাফর উল্লাহ ফেনী সদর থানার করোচিয়া গ্রামের মৃত করিম উল্লাহর ছেলে।

আটক ছিনতাইকারীরা হলো– শাহীন (২২) ও রাকিব (২৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর ফায়ার সার্ভিসের সামনের রাস্তায় একদল ছিনতাইকারী পথচারী জাফর উল্লাহকে ছুরিকাঘাত করে গলায় ও থুতনির নিচে গুরুতর জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাফর উল্লাহ মারা যান।

নিহতের ভাই আমান উল্লাহ জানান, জাফর ঢাকার নন্দিপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। টঙ্গীতে এক আত্মীয়ের কাছে এসে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এমএএ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের