শ্রীপুরে চুরির অপবাদে দুই শ্রমিককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৪, ১৫:৩০আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৫:৩০

অটোরিকশা চুরির অপবাদে দুই শ্রমিককে গাছে বেঁধে মারধরের পর ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটানোর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) নির্যাতনের শিকার এক শ্রমিক বাদী হয়ে মামলাটি করেন।

এ নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, এই মামলায় ছয় জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার চুরির অপবাদে দুই শ্রমিককে নির্যাতনের ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্যাতনের শিকার শ্রমিকরা হলেন– ওই গ্রামের আছিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৬) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ভাতাদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মাইনুদ্দীন সোহেল (২৬)।

মামলার আসামিরা হলেন– আবদার গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ফাইজুদ্দিন (৪০) ও তার স্ত্রী রিমা আক্তার (৩৫), তাদের দুই মেয়ে টুম্পা আক্তার (২২) ও প্রমি আক্তার (২০), স্থানীয় শাকিল (২৭) এবং মোস্তফা (৩০)। তাদের মধ্যে মোস্তফার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, মঙ্গলবার (২৯ অক্টোবর) নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই ফাইজুদ্দিনসহ অন্য আসামিরা জোর করে তাদের একটি অটোরিকশায় ওঠান। পরে তারা স্থানীয় কাসেমপুর বাজার সংলগ্ন গজারি বনের ভেতর নিয়ে গাছের সঙ্গে বেঁধে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন। একপর্যায়ে তারা অটোরিকশা চুরির কথা স্বীকার করতে বলে। তা না করায় শ্রমিকদের অবদার বাজার এলাকায় ফাইজুদ্দিনের বাড়ির সামনে এনে গাছের সঙ্গে বেঁধে আবারও নির্যাতন করে এবং ক্ষতস্থানে লবণ-মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর আসামিরা শ্রমিক আলমগীর হোসেনের কাছ থেকে একটি বাইসাইকেল এবং মাইনুদ্দিন সোহেলের বড় ভাইয়ের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয়।

শ্রীপুর থানার ওসি জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে