পৌনে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৩৩

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৫টার পর থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরি ও যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন।

কুয়াশার ঘনত্ব কমলে সকাল সাড়ে ৭টার দিকে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে এই নৌপথে লঞ্চ চলাচলও বিঘ্ন ঘটেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক বাণিজ্য সালাহ উদ্দিন জানান, আজ ভোর থেকে আকস্মিকভাবে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরে কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পৌনে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়।

তিনি আরও জানান, বর্তমানে এ নৌপথে ১৬টি ফেরির মধ্যে পারাপারের গাড়ির সংখ্যা কম থাকায় ১২টি চলাচল করছে।

/এমএএ/
সম্পর্কিত
এমপি হান্নান মাসউদের জন্য দুই ঘণ্টা ফেরি আটকে রাখার অভিযোগ
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
নৌপথে নির্বিঘ্নে ঢাকায় ফিরছেন যাত্রীরা, বাড়েনি ভাড়া
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম