ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১২:৩৬

বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ হাসানের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। তবে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে স্বজনদের ধারণা, এটি হত্যাকাণ্ড।

পুলিশ ও এলাকাবাসী জানান, সৌরভ হাসান বগুড়া সদরের ঠেঙ্গামারা তালুকদারপাড়ার আবদুল মোমিনের ছেলে। তিনি শনিবার রাত ১০টার দিকে ঠেঙ্গামারা এলাকায় একটি দোকানে সহপাঠী চাচাতো ভাইয়ের সঙ্গে বসে চা পান করছিলেন। এ সময় তার কয়েকজন বন্ধু সেখানে আসেন। তারা সৌরভকে ডেকে নিয়ে যান। আধঘণ্টা পর বন্ধুদের একজন ফোনে স্বজনদের জানান, সৌরভ মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা ওই হাসপাতালে গিয়ে সৌরভের রক্তাক্ত লাশ দেখতে পান। সেখানে তার বন্ধুদের কাউকে পাওয়া যায়নি।

এদিকে, সৌরভের মাথার পেছনে ও শরীরের অন্যান্য স্থানে আঘাতে চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়। স্বজনরা বলছেন, পূর্ব কোনও বিরোধের জেরে বন্ধুরা তাকে ডেকে নিয়ে আঘাতে হত্যা করেছে। কারণ মহাসড়কের সম্ভাব্য স্থানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি।

রবিবার সকালে বগুড়া সদর থানার এসআই আনিসুর রহমান জানান, সৌরভকে ডেকে নিয়ে যাওয়া বন্ধুদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে স্বজনরা মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে