‘অপসাংবাদিকতা দূর করতে সাংবাদিকদের ডাটাবেইজ তৈরি করা হবে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ নভেম্বর ২০২৪, ২০:৫১আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২০:৫১

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ বলেছেন, ‘দেশব্যাপী সাংবাদিকদের ডাটাবেইজের ভান্ডার তৈরি করা হবে, যাতে প্রকৃত সাংবাদিকরা উপকৃত হন এবং অপসাংবাদিকতা বিলুপ্ত হয়।’

বুধবার (৬ নভেম্বর) সকালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে ‘সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা ও সাংবাদিকের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম আবদুল্লাহ বলেন, ‘বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ মেয়াদে সাংবাদিকদের জন্য কাজ করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিকদের শুধু অনুদানের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদের জন্য বহুমুখী কল্যাণকর কাজেও হাত দিতে হবে। এ ছাড়া সাংবাদিকদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানে কাজ করছে কল্যাণ ট্রাস্ট। বয়োবৃদ্ধ ও অবসরকালীন সাংবাদিকদের জন্য ভাতা প্রদানে কার্যক্রম গ্রহণ করেছে কল্যাণ ট্রাস্ট। এ লক্ষ্যে নীতিমালা প্রণয়নে কাজ চলছে।’

চট্টগ্রাম সার্কিট হাউজ হল রুমে আয়োজিত সভায় চট্টগ্রাম নগর, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ির ১৭ জন সাংবাদিককে আর্থিক অনুদান দেওয়া হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমানে সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এবং চট্টগ্রাম জেলা তথ্য অফিসের পরিচালক মো. সাঈদ হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন– দৈনিক আমার দেশের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ'র পরিচালনা বোর্ডের সদস্য জাহিদুল করিম কচি, দি পিপলস ভিউ সম্পাদক ওসমান গণী মনছুর, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন কাদের শওকত, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, সিএমইউজে'র সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিএমইউজের যুগ্মসম্পাদক রফিকুল ইসলাম সেলিম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিনসহ অনেকে।

/এমএএ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি