গণশুনানির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে: পরিবেশ উপদেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৪, ২১:৩৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ২১:৩৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘এখন থেকে এলাকাভিত্তিক গণশুনানির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে। প্রতিটি শুনানিতে আমি নিজে উপস্থিত থাকবো। ইতোমধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

বুধবার (৬ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তরুণদের উদ্দেশে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। পরিবেশবান্ধব দেশ গঠনে তাদের অবদান রাখতে হবে। সঠিক তথ্যের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সমস্যা সমাধানের বিষয়ে চিন্তাভাবনা করতে হবে। সৃজনশীলতার মাধ্যমে নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘নদী তীরবর্তী শিল্পপার্ক ইকোনমিক জোনসহ যেকোনও ধরনের মিল-কলকারখানা গড়ে তোলার ক্ষেত্রে যাতে পানিদূষণ না হয় সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। শুধু তাই নয়, নদীতে জেগে ওঠা চরগুলোতে ভাঙনকবলিত বা গৃহহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে।’

পরিদর্শনকালে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী