ছাত্র-জনতার আন্দোলনে হামলা: সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৪, ১৫:৫৩ আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৫:৫৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জামতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাত ১টার দিকে অভিযান চালিয়ে শম্পা রহমানকে গ্রেফতার করা হয়। এরপর আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় শামীম হোসেন (৪৯) নামে এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামিকে করে ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। সেই মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেফতার করা হয়। এই মামলায় শম্পা অজ্ঞাত আসামি বলে জানা গেছে।

/এমএএ/
সম্পর্কিত
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
নতুন দুই মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ গ্রেফতার
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম