২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৬, ১৫:৪৮ আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৫:৪৮

আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্ত হয়েছেন আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানসহ তিন জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

মুক্তি পাওয়া অপর দুই জন হলেন— নুর হোসেনের ছেলে রাকিব আহমেদ রাজু ও দক্ষিণ শ্যামলী এলাকার আব্দুল হামিদের ছেলে মির্জা সুমন।

এর আগে সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নিতে মাহদীসহ অন্যরা জড়ো হয়েছিলেন। পরে সেখান থেকে মাহদী হাসানসহ তিন জনকে আটক করে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করে বলেন, সোমবার বিকালে কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় পুলিশ তাদের অন্যায়ভাবে তুলে নিয়ে যায়।

কোনও মামলা বা অভিযোগ ছাড়াই কেন তাদের আটক করে রাখা হয়েছিল, সে বিষয়ে তাদের কোনও কারণ জানানো হয়নি।

এদিকে, মাহদী হাসানসহ তিন জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
প্রাথমিকের শিক্ষার্থীদের দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
এই হার আমরা ভুলে যাবো না, লড়াই চালিয়ে যাবো: জামাল ভূঁইয়া
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
তুরস্কে সিরিয়া সরকার ও হিজবুল্লাহর গোপন বৈঠক
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
আলোচিত-সমালোচিত মেজর (অব.) আখতারুজ্জামান
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা