চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে দুটি ফোমের গুদাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:৩৬

চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে দুটি ফোমের গুদাম। বুধবার (১৩ নভেম্বর) নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল ৪টা ২০ মিনিটে নগরীর নিমতলা এলাকায় ফোম রাখা দুটি গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

তিনি আরও জানান, দুটি গুদামে অনেক ফোম ছিল। সেখান থেকে নিয়ে দোকানে বিক্রি করা হতো। একটি গুদাম ৬০ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্যের, অপরটি ৩০ ফুট প্রস্থের এবং ৭০ ফুট দৈর্ঘ্যের। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি