রেজিস্ট্রেশন ফি নিয়ে খুবি শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১৪:৩৯আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৪:৩৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ফির বিষয়কে কেন্দ্র করে রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে খুবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এরপর ছাত্র বিষয়ক পরিচালকের দফতরের সামনে বিক্ষোভ করেন।

খুবি ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে। বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

খুবি উপাচার্য উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম জানান, ছাত্ররা রাতে বাসভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। তাদের জানানো হয়, বিষয়টি নিয়ে দিনে বৈঠক করে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ছাত্রদের প্রস্তাব মেনেই ফি নির্ধারণ করা হয়েছে। মাসিক ৫শ টাকা হারে ছয় মাসের ফি নেওয়ার ঘোষণা করা হয়েছে। এখন আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

জানা যায়, বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত কোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি স্নাতক পর্যায়ে ৩ হাজার ৮৭০ (আবাসিক), ৩ হাজার ৫৪৫ (অনাবাসিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে ৪ হাজার ৪১০ (আবাসিক), ৪ হাজার ৮৫ (অনাবাসিক) টাকা করা হয়। এরপর থেকে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

শিক্ষার্থীরা বলেন, ‘দাবি উত্থাপন মঞ্চের দাবিগুলো এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন পূরণ করতে পারেনি। শিক্ষক রাজনীতি বন্ধ থেকে শুরু করে রেজিস্ট্রেশন ফি কমানো এবং বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ সব দাবি এখনও অমীমাংসিত। বৃহস্পতিবার দুপুরের মধ্যে প্রশাসন যৌক্তিক এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তে উপনীত না হতে পারলে সব ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সড়কে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
খুবি উপকেন্দ্রে জবির এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথপ্রাণীদের জন্মনিয়ন্ত্রণ ও টিকাদান কার্যক্রম
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের