সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতকারীদের হামলায় সাংবাদিক আহত

জামালপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৪, ১৩:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৩:০৫

জামালপুরের সরিষাবাড়ীতে দুষ্কৃতকারীদের হামলায় ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নীরব নামে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পোগলদিগা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, উপজেলার পোগলদিগা মহাবিদ্যালয়ে শুক্রবার বিকালে ছাত্র ইউনিয়নের সম্মেলন আহ্বান করে পোগলদিগা ইউনিয়ন কমিউনিস্ট পার্টি। এ সম্মেলনকে ছাত্রলীগের সম্মেলন ভেবে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ সময় সংবাদ সংগ্রহ করতে যাওয়া ডেইলি স্টারের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নীরব নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন। তারপরেও তার ওপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। তাদের লাঠিসোঁটার আঘাতে গুরুতর আহত হন নীরব। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে সাংবাদিক শহিদুল ইসলাম নীরব জানান, পোগলদিগা মহাবিদ্যালয়ে কমিউনিস্ট পার্টির ছাত্র ইউনিয়নের সম্মেলন চলছিল। সে সম্মেলনের সংবাদ সংগ্রহ করতে যান তিনি। পরে একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সরিষাবাড়ী থানার ওসি বলেন, ‘ওই সম্মেলনের বিষয়টি আমাদের অবহিত করা হয়নি। হামলার বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। আমি হাসপাতালে আহত ওই সাংবাদিককে দেখতে গিয়েছিলাম। এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
রাকসুর সব কর্মসূচি বর্জনের ঘোষণা সাংবাদিকদের, ভিপিকে ক্ষমা চাইতে হবে
আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
হবিগঞ্জ ও সিলেটে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির মশাল মিছিল
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
অফিসে এআই ব্যবহার করছেন? সহকর্মীরা জানলে লাভ নাকি ক্ষতি?
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
জ্বলছে না চুলা, যুদ্ধটা খাবারের
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
আবারও অধিনায়ক সাকিব, প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে 
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত