ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে ড্রাম ট্রাকের চাপায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন–সিএনজি অটোরিকশার চালক শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলালের ছেলে সুজন (২৮); সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রজিনা খাতুনের অফিসের সিএ ও শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাহাদুর আলী (৩০)।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান সাংবাদিকদের জানান, একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা শাহজাদপুর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে উল্লাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা মাটি পরিবহনের ড্রাম ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সুজন ও যাত্রী বাহাদুর ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া নিহতদের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি