চট্টগ্রামে জেলেপল্লিতে আগুন, পুড়েছে ৩৭ বসতঘর ও দোকান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ নভেম্বর ২০২৪, ১০:১৬আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১০:১৬

চট্টগ্রামের ইপিজেড এলাকার আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে একটি তেলের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। রবিবার ভোর ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 

আগুনে ২০টি বসতঘরের পাশাপাশি পুড়ে গেছে ১৭টি বিভিন্ন পণ্যের দোকান। সব মিলিয়ে ৩৭টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে গেছে জেলেদের মাছ ধরার জালও।

আগুনে ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের ক্ষতি কোটি টাকারও বেশি হয়েছে। অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ১২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত তা নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আজ ভোর ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে বেশকিছু তেল ও জালের দোকান ছিল। তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যে কারণে দ্রুত নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তেলের দোকান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্ত সাপেক্ষে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম