বেতনের দাবিতে আবারও সড়ক অবরোধ করেছেন বেক্সিমকোর শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৪, ১৩:২৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৩:২৪

বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এ জন্য রবিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শিল্পপুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাক কারখানাসহ একাধিক কারখানা আছে। সেখানে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাসহ প্রায় ৪০ হাজার লোককে প্রতি মাসে ৮০ থেকে ৮২ কোটি টাকা বেতন দিতে হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে প্রতি মাসেই শ্রমিকরা আন্দোলন করে তাদের বেতন আদায় করে আসছেন। অক্টোবর মাসের বেতনের দাবিতে বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তারা আন্দোলন করেন। শনিবার থেকে আবারও শ্রমিকরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে স্থানীয় থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, ‘আমাদের প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। গত কয়েক মাস এভাবেই নিতে হচ্ছে। সময়মতো বেতন করে দিলে আমরা আন্দোলনে যাবো না। বেতন না নিয়ে আমরা সড়ক ছাড়বো না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বোঝার চেষ্টা করে না।’

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘গেলো মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। সড়ক ছেড়ে দেওয়ার জন্য তাদের বোঝানো হচ্ছে।’

প্রসঙ্গত, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেফতারের পর ব্যাংক হিসাব জব্দ করা হয়। এর পর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না কর্তৃপক্ষ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
জঙ্গি ইস্যুতে জাতিসংঘের সতর্কতা: পুলিশের কাছে ‘তথ্য নেই’
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ