ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ১৬:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ১৬:১৬

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন।

শিল্পী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার জেলার মধুপুর উপজেলার গারাদিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

মহিউদ্দিন জানান, শিল্পী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৬ নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি ডেঙ্গু ছাড়াও নানা রোগে ভুগছিলেন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু ওয়ার্ডে এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী তিন জন ও শিশু দুই জন। সবাইকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
হাম উপসর্গ: ময়মনসিংহ মেডিক্যালে আরেক শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ১০৭
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি