ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারের ৪৫ নাগরিকের অনুপ্রবেশ

টেকনাফ প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪, ১৯:০২আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ২০:১৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৪৫ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছেন। তারা সবাই চাকমা সম্প্রদায়ের। সোমবার (১৮ নভেম্বর) সকালে বান্দরবানের ঘুমধুম বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং হিন্দু ক্যাম্পের সামনে অবস্থান করছেন। সেখানে পুলিশ এবং প্রশাসন তাদের পরিচয় শনাক্তের কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম। তিনি বলেন, ‘৪৫ মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছেন। পরে জানানো হবে তাদের বিষয়ে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’

অনুপ্রবেশ করা ব্যক্তিরা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত চলছে। এ জন্য সেখানে বসবাস অনুপযোগী হয়ে উঠেছে। প্রাণ বাঁচাতে এপারে পালিয়ে এসেছেন তারা। তারা সেখানে কৃষি এবং জুম চাষ করে জীবনধারণ করেন। কিন্তু সে দেশে চলমান যুদ্ধের কারণে প্রাণে বাঁচতে এ দেশে চলে এসেছেন তারা।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আজ অনুপ্রবেশ করেছেন ৪৪ জন, যারা তঞ্চঙ্গা সম্প্রদায়ের। এ ছাড়া কয়েকদিন আগে বড়ুয়া সম্প্রদায়ের ১২ জন অনুপ্রবেশ করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
এক বছর পর সীমান্তবাণিজ্য চালু, মিয়ানমারে গেলো আলু 
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী