রূপগঞ্জে সুতার কারখানায় আগুন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 
১৯ নভেম্বর ২০২৪, ২১:৫৮আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২১:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সুতার কারখানা ও গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় ব্যবসায়ী রিপন মিয়া জানান, উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে তার একটি সুতা তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জ্বল নামে এক ব্যক্তির তুলার গুদাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জ্বলের তুলার গুদামে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পাশের সুতা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা তিন টন সুতা ও মেশিনারিজসহ সব যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সাড়ে সন্ধ্যা ৭টার দিকে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ইউনুস পেপার মিলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রিপন মিয়া দাবি করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, ‘কাঁচপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। পরে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম