আড়াইহাজারের গোপালদী বাজারে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৩:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৩:৪৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বাজারে আগুন লেগেছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ওই বাজারের সিএনজি পট্টিতে এই ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাজারে বিকট শব্দ শোনা যায়। এরপর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার ফায়ার স্টেশন অফিসার রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ৬টায় আগুনের ঘটনার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৮টা ১০ মিনিটে আগুন নেভায়। আগুনে দুটি পাওয়ারলুম, দুটি ওয়ার্কশপসহ স্টিলের আলমারি তৈরির কারখানা পুড়ে গেছে। প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষ ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতির দাবি করছে। হতাহতের কোনও খবর আমরা পাইনি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম