ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ১৩:৫১ আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:১২

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন জমাদ্দার (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মনির হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে শিবচর উপজেলার পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত ইসমাইল জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে এবং চলচ্চিত্র অভিনেত্রী পরীমনির সাবেক স্বামী।

নিহতের চাচা কবির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকা যাচ্ছিলেন ইসমাইল। তখন সঙ্গে তার বন্ধু মনিরও ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়েতে শিবচরের পাচ্চর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে ঢাকা মেডিক্যাল থেকে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার একটি পা কেটে ফেলা হয়। মনির এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।

কবির হোসেন আরও বলেন, ‘ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ছিলেন। তাদের বিচ্ছেদের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।’

এ দুর্ঘটনার বিষয়ে ওসি বলেন, ‘শুক্রবার ভোরের কোনও একসময় শিবচরের পাচ্চর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকায় ইসমাইল হোসেন জমাদার নামে একজনের মৃত্যু হয়েছে। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন। মারা যাওয়া যুবক চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ছিলেন বলে জেনেছি। তার মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বশেষ খবর
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ