টেকনাফ সৈকতে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

টেকনাফ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৭আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:৪৭

কক্সবাজার টেকনাফে মহেশখালীপাড়া সমুদ্রসৈকতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। রবিবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীপাড়া নৌঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম নুর কামাল (১২)। সে স্থানীয় কোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজ শিশুরা হলো– ইমরান হোসেন (১২), নজরুল হক (১২)। তারা তিন জনই টেকনাফ সদর ইউনিয়নের কোনকারপাড়ার আসরাফিয়া দার-উন-নাজাত মাদ্রাসার ছাত্র।

ঘটনার খবর শুনে সমুদ্র সৈকতে ছুটে আসেন নিখোঁজ এক শিশুর বাবা মো. কামাল। তিনি বলেন, ‘মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সাগরে ঘুরতে এসে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। আমার ছেলেসহ দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করার জন্য কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।’

এ বিষয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মুকুল কুমার নাথ জানান, দুপুরে টেকনাফ মহেশখালীপাড়া নৌঘাট থেকে তিন শিশু একসঙ্গে সাগরে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায়। পরে নুর কামাল নামে এক শিশুর মরদেহ সৈকতে ভেসে আসে। বাকি দুই শিশু এখনও নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এ মুহূর্তে কোস্টগার্ডের ডুবুরি দল সাগরে উদ্ধার অভিযান চালাচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী