কলাপাড়ায় আমনের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৭:২৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৭:২৬

পটুয়াখালীর কলাপাড়ায় আমনের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। আগাম তরমুজ চাষের জন্য অনেক কৃষক তাদের জমিতে আমন ধান রোপণ করেননি বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত হোসেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, ‘এ বছর আবহাওয়া ছিল পুরোপুরি অনুকূলে। আমরা সময়মতো সঠিক পরামর্শ ও সহায়তা প্রদান করেছি। নতুন প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও বাম্পার ফলন হয়েছে। এ ছাড়া এই ধানের পুষ্টিগুণও বেশি।’

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর এ উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩১ হাজার হেক্টর। লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে ৩০ হাজার ৭৯৮ হেক্টর। তবে বাম্পার ফলনে এই সামান্য পার্থক্য পূরণ হয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কলাপাড়া উপজেলা উপকূলীয় এলাকা হওয়ায় সেখানে লবণাক্ততা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজ অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে। তবে এ বছর বর্ষাকালে বৃষ্টির পরিমাণ ভালো থাকার কারণে এবং যথাযথ কৃষি উপকরণ সরবরাহের কারণে আমনের ফলন আশানুরূপ হয়েছে বলে মনে করেন স্থানীয় কৃষকরা।

উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুরের কৃষক মো. খলিলুর রহমান বলেন, ‘এ বছর গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ফলন হয়েছে। যা আমাদের জীবনমানের উন্নতি ঘটাবে এবং পরবর্তী মৌসুমে আমরা আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে চাষাবাদ করতে পারবো।’

আরেক কৃষক মমিন উদ্দিন বলেন, ‘এ বছর আমনের দাম ভালো আছে। ধান বিক্রি করে আশা করি লাভবান হবো। এ বছর যতটুকু ক্ষতির আশঙ্কা ছিল তা হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের