‘কম খরচে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে ঢালাই স্পেশাল সিমেন্ট’

নোয়াখালী প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ২২:০৮আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ২২:০৮

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ খোরশেদ আলম বলেছেন, ‘ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণকাজে খরচ কমায় এবং স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে।’ রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর মাইজদীতে একটি কনভেনশন সেন্টারে আয়োজিত ডিলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ-প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট কংক্রিটের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ঢালাইয়ের কাজের জন্য বিশেষায়িত সিমেন্ট বাজারে এনেছে। ঢালাইয়ের কাজে, বিশেষ করে, মাটির নিচে বা ছাদের জন্য এ সিমেন্ট সবচেয়ে বেশি উপযোগী। অন্য সিমেন্টের তুলনায় এটি অনেক বেশি টেকসই। প্রায় ওপিসির সমান দ্রুত জমাট বাঁধতে পারে। যার কারণে দ্রুত মজবুত হয়ে যায়। বাজারে যেসব সাধারণ সিমেন্ট মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয়, তাদের তুলনায় গুণগত মানসম্পন্ন। প্রতিষ্ঠানটি এ বিশেষায়িত সিমেন্টের ব্র্যান্ডিং করছে “ঢালাই স্পেশাল সিমেন্ট” হিসেবে, নীল রঙের ব্যাগে।

‘আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ইউনিক সিমেন্ট কর্তৃপক্ষ তাদের জার্মান পলিকম প্রযুক্তি এবং রোলার প্রেস প্রযুক্তির সংযোজন করেছে। প্রতিষ্ঠানটি কাঁচামাল আমদানি করে থাকে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে। নির্মাণকাজের প্রয়োজন অনুযায়ী প্রতিষ্ঠানটি বেশ কিছু ক্যাটাগরির সিমেন্ট উৎপাদন করে থাকে।’

তিনি আরও জানান, ইউনিক সিমেন্টের বিশেষায়িত ব্র্যান্ড ঢালাই স্পেশাল সিমেন্ট হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট, যাতে সমন্বিত হয়েছে ওপিসি ও পিসিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলো। এ সিমেন্ট প্রথম দুদিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে। সেই সঙ্গে এ সিমেন্ট একদিকে যেমন স্বল্প সময়ে সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় দ্বিগুণ দ্রুত দৃঢ়তা লাভ করে, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে দীর্ঘমেয়াদে স্থাপনাকে করে আরও সুদৃঢ়। তাই দ্রুত সময়ে যেকোনও স্থাপনার ছাদ, বিম ও কলামের সেরা নির্মাণ নিশ্চিত করতে ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষভাবে কার্যকর।

এ ছাড়া সাধারণ পিসিসি সিমেন্টের ২৮ দিনের দৃঢ়তার প্রায় ৫০ শতাংশ প্রথম দুই দিনে এবং প্রায় ৮৫ শতাংশ প্রথম সাত দিনে অর্জন করে। দ্রুত দৃঢ়তা অর্জনের (র‍্যাপিড হার্ডেনিং) কারণে দীর্ঘমেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি দৃঢ়তা দেয়। দ্রুত দৃঢ়তা অর্জন ও দীর্ঘমেয়াদি শাটারের প্রয়োজনীয়তা না থাকার কারণে অভ্যন্তরীণ ইটের গাঁথুনি দ্রুত শুরু করা যায়। ফলে নির্মাণকাজে সময় কমে যাওয়ায় আনুপাতিক হারে কমে যায় নির্মাণব্যয়ও।

এ সময় এমজিআইয়ের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ডিজিএম (মেলস অ্যান্ড মার্কেটিং) আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) জাকারিয়া সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
যুদ্ধজাহাজ নির্মাণে নেদারল্যান্ডসের সহায়তা নিয়ে আলোচনা
ডিসেম্বরে নির্মাণ খাতে সংকোচন, অর্থনীতিতে গতি বেড়েছে সামান্য
ভূমিকম্প ঝুঁকিতে রাজশাহীর অনেক ভবন, মানা হয়নি ‘বিল্ডিং কোড’
সর্বশেষ খবর
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি