মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ১৪.৪ ডিগ্রিতে

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ২১:৫৪আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২১:৫৪

চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে ১৪ থেকে ১৫ ডিগ্রি তাপমাত্রা ওঠানামা করলেও সোমবার সকালে ১৪.৪ ডিগ্রিতে নেমেছে। দ্রুতই ঠান্ডা আরও বাড়তে পারে। সোমবার ভোরে জেলাজুড়ে বেশি ঘন কুয়াশা লক্ষ করা গেলেও সকাল ৮টার পর দেখা মিলেছে সূর্যের। বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে। 

কমলগঞ্জ নূরহাজান চা বাগান এলাকার লেবু ও আনারস বাগানের মালিক শাহেদ আহমদ বলেন, ‘সর্দি-কাশি, অ্যাজমাসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন স্থানীয়রা। একই সঙ্গে জ্বরের প্রকোপ বেড়েছে।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘সন্ধ্যার পর থেকে সকাল ৯টা পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। নানা বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বর নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।’

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানিয়েছেন, সোমবার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিন রবিবার (২৪ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের