চট্টগ্রামে ৩৫ মামলার আসামি ‘বার্মা সবুজ’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৪, ১৪:৪৮আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৫:২৯

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ৩৫ মামলার আসামি সবুজ ওরফে বার্মা সবুজকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে জেলার হাটহাজারী থানাধীন কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে হিলভিউ-বার্মা কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ও চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বার্মা সবুজ বায়েজিদ বোস্তামী থানার বার্মা কলোনির নুরুল আমিনের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার কাজী তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হিলভিউ-বার্মা কলোনির সবুজ-সাইফুল-ফাহিম এই তিন ভাইয়ের চাঁদাবাজি এবং তাদের গড়ে তোলা সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশীসহ নগরীর বিভিন্ন থানার মানুষ অতিষ্ঠ। এই তিন ভাইয়ের প্রত্যেকের নিজস্ব বাহিনী রয়েছে বলে জানা যায়। বায়েজিদ, পাঁচলাইশ, খুলশী ও তার আশপাশের এলাকায় জমি দখল-বেদখল, চাঁদাবাজি, লুটপাট সবকিছুরই নিয়ন্ত্রণ করে এই তিন ভাই।’

তিনি আরও জানান, গ্রেফতার সবুজের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানাসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও অধিক মামলা রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম