বাজার থেকে উদ্ধার ৬ বনমোরগ অবমুক্ত করা হলো সংরক্ষিত বনে

রাঙামাটি প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:১২

রাঙামাটির তবলছড়ি বাজার থেকে বন বিভাগের বিশেষ টহল দলের উদ্ধার করা ছয়টি বনমোরগ অবমুক্ত করা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সেগুলো উদ্ধারের পর কাপ্তাই জাতীয় উদ্যানের সংর‌ক্ষিত ব‌নে অবমুক্ত করা হয়।

দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এএসএম মহি উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিকালে রাঙামাটির তবলছড়ি বাজার এলাকায় ছয়টি বনমোরগ বিক্রির খবর পেয়ে সেগুলো উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার কিছু আগে কাপ্তাই রেঞ্জের সংর‌ক্ষিত ব‌নের প্রাকৃতিক পরিবেশে সেগুলো অবমুক্ত করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমরা সাধারণ মানুষদের নিয়মিত সচেতন করছি। আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে।’

উদ্ধার অভিযানে নেতৃত্বে দেন ফরেস্টার সফিকুল ইসলাম। এ সময় রাঙামা‌টি সদর রেঞ্জার কামরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আবু নাইম মো. শহিদুল আলম এবং বন বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের