২০২৪-এর গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘তরুণ প্রজন্ম ২০২৪-এর গণঅভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, সেই স্পিরিট যেন থাকে। সামনে আবারও এমন সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারেন, একসঙ্গে লড়াই করতে পারেন– এই স্পিরিটটা ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।’

রবিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম মতবিনিময়ে শিক্ষাঙ্গনের সংস্কার প্রসঙ্গে বলেন, ‘আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল-কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে। আমরা মনে করি, সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা এবং সেগুলো দেশের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব।

‘অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলায় এভাবে যাবো এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করবো।’

এ সময় কলেজের শিক্ষার্থী ছাড়াও অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী, মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সারজিস আলম উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের সঙ্গে দেখা এবং মতবিনিময় করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
‘গুজব ছড়ানোর দায়ে সারজিস-মিতুর প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত’ 
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় যা বললেন হাসনাত-সারজিস
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম