রাঙামাটিতে আগুনে পুড়ে গেছে ছয় পরিবারের বসতঘর

রাঙামাটি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ২১:২০আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:২০

রাঙামাটি শহরে আগুনে পুড়ে গেছে ছয়টি বসতঘর। রবিবার রাতে শহরের হ্যাপির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।

রাঙামাটির ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, পুলিশ, সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশেপাশে ঘরগুলো টিনের হওয়ায় দ্রুত তা ছড়িয়ে পড়ে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট দিয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ছয়টি বসতঘর পুড়ে যায়। বাড়ির মালিক আক্তার হোসেনের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম