চট্টগ্রাম বন্দরে গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে এলো এক কন্টেইনার সিগারেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২২:৫৫

চট্টগ্রাম বন্দরে গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে আমদানি করা হয়েছে ২০ ফুট দীর্ঘ এক কনটেইনার সিগারেট। থাইল্যান্ড থেকে আসা এ চালানে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য দেড় কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব ফাঁকির পরিমাণ প্রায় ৯ কোটি টাকা।  

রবিবার (১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে বন্দর কর্তৃপক্ষের সহায়তায় কনটেইনারটি কায়িক পরীক্ষা শেষে মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানির বিষয়টি নিশ্চিত হন চট্টগ্রাম কাস্টমসের এআইআর টিম।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গৃহস্থালি পণ্য ঘোষণা দিয়ে পাবনার ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানার নামে কনটেইনারটি আমদানি করা হয়।

‘চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা রফতানিকারকের ওয়েবসাইট, উৎস দেশ, আমদানিকারকের ব্যবসার ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা বিশ্লেষণ করে এ চালানে মিথ্যা ঘোষণার পণ্য থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া যায়।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম